সন্তানকে বাঁচাতে চিতাবাঘকে আছড়ে মারল হাতি

 
সন্তানকে বাঁচাতে গাছ থেকে টেনেহিঁচড়ে চিতাবাঘকে নামিয়ে আছড়ে মেরে ফেলল মা হাতি। ডুয়ার্সের মাল ব্লকের বেতগুড়ি চা বাগানের ৬ নম্বর সেকশনের জয়মান লাইনে এ ঘটনা ঘটে। 
 
রবিবার সকালে ডুয়ার্সের মাল ব্লকের আপালচাঁদ রেঞ্জের চেল জঙ্গল থেকে একপাল হাতি বেতগুড়ি চা বাগানের জয়মান লাইনে ঢুকে পড়ে। সেই সময়ে দুটি চিতাবাঘ একটি হস্তি শাবককে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে মা হাতি ধাওয়া করে চিতাবাঘটিকে। তখনই একটি চিতা বাঘ পালিয়ে যায়। অন্য চিতাবাঘটি গাছে উঠে যায়।
 
কিন্তু গাছের উপরে ওঠার আগেই মা হাতি গাছ থেকে শুঁড় দিয়ে চিতাবাঘের ল্যাজ ধরে টেনে নিচে নামিয়ে মাটিতে আছাড় মারে। তাতেই মারা যায় চিতাবাঘটি।
 
ইত্তেফাক/ইউবি