মহা ধুমধাম করে রাজকীয় বিয়ে হয়েছে। বিয়েতে বরের আত্মীয়-স্বজন নববধূকে সোনার গয়নায় রীতিমত ঢেকে দিয়েছে। কিন্তু বিয়ের পরদিনই নববধূ বাড়ি থেকে সব গয়নাগাটি নিয়ে হাওয়া! ঘটনাটি ঘটেছে ভারতের দেরাদুনে। কেয়া নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে বিয়ে হয় উত্তর প্রদেশের অজয়ের।IMG0
বিয়েতে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সাধ্যমত সোনা-রুপার গয়না দিয়েছিলেন স্ত্রীকে। কিন্তু পরে জানা গেল সংসার করার উদ্দেশে নয়, কেয়া বিয়ে করেছেন গয়না হাতিয়ে নিতে। এভাবে নাকি তিনি আরো পুরুষকে বিয়ে করে গয়না নিয়ে পালিয়েছেন। অজয় থানায় মামলা করার পর পুলিশ এই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা করছে। -হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমআর