স্টাফ রিপোর্টার, দিনাজপুর
শুক্রবার দিনাজপুরের চিরিরবন্দরে এক নবজাতককে উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারকৃত নবজাতককে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমতলী সিএন্ডবি রোডের দক্ষিণে ভেলামতি নদীর ধারে লিচু বাগানের পাশে বালুর উপর শিশুর কান্না শুনে খামার কৃষ্ণপুর গ্রামের আদিবাসীপাড়ার কয়েকজন শিশুটিকে উদ্ধার করে। পরে ওই পাড়ারই নিপেন মুরমু ও আদরী নিঃসন্তান হওয়ায় তারা শিশুটিকে গ্রহণ করেন। এদিকে ঘটনা জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী সন্ধ্যায় ওই দম্পতির বাড়ি থেকে নবজাতককে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী জানান, উদ্ধার হওয়া নবজাতকের অভিভাবককে পাওয়া গেলে তাদের হাতে হস্তান্তর করা হবে।