জিম্বাবুয়েতে মুগাবের জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা!

সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও গণবিক্ষোভের মধ্যে রবার্ট মুগাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার সেই মুগাবের জন্মদিন ২১শে ফেব্রুয়ারিকে জাতীয় ছুটির দিন ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ২১শে ফেব্রুয়ারি রবার্ট গ্যাব্রিয়েল মুগাবে ন্যাশনাল ইয়ুথ ডে হিসেবে পালিত হবে।

গত শুক্রবার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এমারসন নানগাগওয়া। মুগাবের জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার জন্য গত আগস্ট থেকে তদবির শুরু করে তার দলের তরুণ অংশ জানু পিএফ ইয়ুথ লিগ। সেই দাবির প্রেক্ষাপটে শুক্রবার সরকারি গেজেটে এই দিনটি ন্যাশনাল ইয়ুথ ডে হিসেবে পালনের সিদ্ধান্ত প্রকাশিত হয়।

নানগাগওয়া বলেছেন, জিম্বাবুয়ের অন্যত প্রতিষ্ঠাতা নেতা রবার্ট মুগাবেকে তার প্রাপ্য সম্মান ও স্বীকৃতি প্রদান করতে হবে। শপথ গ্রহণের সময় দেয়া ভাষণে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি আমার বাবার তুল্য, পরামর্শদাতা, যোদ্ধা বন্ধু ও আমার নেতা। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির