বাসের চাকার কাছে বসে ৮০ কিলোমিটার পথ পাড়ি দুই বালকের

 
চীনে দুই বালক বাসের চাকার কাছে বসে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। তাদের বাসে চড়ার এই ছবি অনলাইনে প্রকাশ পাওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। 
 
সরকার পিছিয়ে পড়া নাগরিকদের জন্য কতটুকু কাজ করছে তা নিয়েই সমালোচনা। তারা দরিদ্র পরিবারের বলে জানা গেছে। তাদের নাম প্রকাশ করেনি রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম। তাদের বাড়ি দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি গ্রামে। তারা মা-বাবার কাছে যাচ্ছিল। 
 
মা-বাবা গুয়াংডং প্রদেশে কাজ করেন। গত ২৩ নভেম্বর তাদের শিক্ষক তাদের হারানোর অভিযোগ করেন। ওইদিনই বাস স্টেশনে তাদেরকে বাসের নীচে গুটিশুটি এবং কাঁদা ও ধুলামাখা অবস্থায় পাওয়া যায়। খবর বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর