আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
আগৈলঝাড়ায় বিরোধীয় জায়গার গাছ কাটার ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছেন।
জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের তপন দাস ও প্রতিবেশী বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন শ্রমিক নিয়ে ওই বিরোধীয় জায়গার গাছ কাটতে জায় দীপক দাস। এ সময় প্রতিপক্ষ তপন দাস বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ছয়জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।