মিয়ানমারে চীনকে চাপে রাখতে চায় ভারত

মিয়ানমারে চীনকে চাপে রাখার নীতি গ্রহণ করেছে ভারত। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে এজন্য ভারতের সামরিক বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারে চীনের প্রভাব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গা সংকট চীনকে এই প্রভাব বাড়াতে আরো সহায়তা করছে। 
 
চীন মিয়ানমারের সঙ্গে কৌশলগত সম্পর্ক বাড়াচ্ছে এবং দেশটিতে বিনিয়োগও বাড়িয়েছে। বিশেষ করে রাখাইনে চীনের বিনিয়োগ আগের চেয়ে বেড়েছে। গত সপ্তাহে ভারত মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যৌথ মহড়া চালায়।
IMG0
গত শুক্রবার ভারত রাখাইনে ৩ হাজার পরিবারের জন্য সহায়তা পাঠায়। রাখাইন ভারত এবং চীন উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ। 
 
ইত্তেফাক/সেতু