ফিলিপাইনে সেনার সঙ্গে সংঘর্ষে ১৫ বিদ্রোহী নিহত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ কমিউনিস্ট বিদ্রোহী নিহত ও অপর দুইজন আহত হয়েছে। বুধবার সেনাবাহিনী ও সাংবাদিকরা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
 
সেনাবাহিনী বলছে, এই ঘটনায় পাঁচ সেনাও আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে।  মঙ্গলবারের এই সংঘর্ষে এক নারী বিদ্রোহী হাসপাতালে মারা গেছে।
IMG0
ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুদের্তে বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনা ভেঙ্গে দেয়ার কয়েকদিন পর উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটল। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু