নেদারল্যান্ডসের হেগে বসনিয়া যুদ্ধের অভিযুক্ত যুদ্ধাপরাধীর সাজা বহাল রাখায় আদালতের চূড়ান্ত শুনানির সময়ে বিষ গ্রহণ করেছিলেন স্লোবোদান প্রালজাক (৭২)। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ সাবেক এই জেনারেলের মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বসনিয়ার এই সামরিক কর্মকর্তা বিষ গ্রহণ করায় আদালতের শুনানি স্থগিত হয়ে গিয়েছিলো। কিছুক্ষণ পরেই একটি অ্যাম্বুলেন্স ভবনটির বাইরে এসে উপস্থিত হয়। চিকিৎসকরা দৌড়ে কোর্ট রুমে আসেন। কোর্ট রুমটিকে ক্রাইম সিন হিসেবেই দেখা হচ্ছিল বলে আইসিটিওয়া এর মুখপাত্র জানান। তবে কী ধরণের উপাদান প্রালজাক খেয়েছিলেন যার দরুন তার মৃত্যু হয়, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা যায়নি।
IMG0
জাতিসংঘের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর যুগোস্লাভিয়া বসনিয়া যুদ্ধের কমান্ডারের ২০ বছরের সাজা বহাল রাখার ঘোষণা দেয়ার পরে একটি ছোট বোতল অথবার গ্লাস থেকে তরল পান করে চিৎকার করে বলেন, আমি যুদ্ধাপরাধী নই। প্রালজাকের আইনজীবী তখন চিৎকার করে বলেন, আমার মক্কেল বিষ গ্রহণ করেছেন। তখন প্রিজাইডিং বিচারক শুনানি বরখাস্ত করেন এবং চিকিৎসককে ডেকে পাঠান। এটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি যে প্রালজাক সত্যিই বিষ গ্রহণ করেছেন কী না, তার শারীরিক অবস্থা সম্পর্কেও জানা যায়নি। প্রালজাকের বিরুদ্ধে অভিযোগ তিনি ১৬ শতকে নির্মিত মোসতার সেতু ধ্বংস করার নির্দেশ দিয়েছেন যাতে মুসলিম বেসামরিক জনগণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
IMG1
বুধবার প্রালজাকসহ ছয় বসনিয়ান-ক্রোট সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের আপিলের রায় প্রদানের কথা। তাদের সবাইকে ১৯৯২-৯৫ বসনিয়া যুদ্ধে মুসলিম হত্যা ও নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে ২০১৩ সালে শাস্তি প্রদান করা হয়। বুধবারের শুনানিতে এই ট্রাইব্যুনালের শেষ শুনানি যার পরে আগামী মাসে এটি বন্ধ হয়ে যাবে। গত সপ্তাহে বসনিয়ার কসাই খ্যাত রাতকো ম্লাদিচকে দোষী সাব্যস্ত করা ট্রাইব্যুনালটি ১৯৯৩ সালে যুগোস্লাভিয়ায় যুদ্ধচলাকালীন গঠন করা হয়। এটি ১৬১ জনকে অভিযুক্ত করে ৯০ জনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে। সিএনএন ও গার্ডিয়ান।
ইত্তেফাক/সেতু