কেনিয়া এবং উগান্ডার মাঝামাঝি স্থানে অবস্থিত জনবহুল দ্বীপ ‘মিগিঙ্গো’। আয়তনে একটা প্রমাণ মাপের ফুটবল মাঠের চেয়েও ছোট। অথচ এখানেই বসবাস করেন হাজার খানেক মৎস্যজীবী।
IMG0
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এই দ্বীপটি সম্পর্কে আরো কিছু তথ্য রয়েছে। প্রায় দু’ দশক আগে মিগিঙ্গো দ্বীপে বসবাস শুরু করেন একদল মৎস্যজীবী। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের মাঝে ভাসমান এই কেনিয় দ্বীপের মোট আয়তন ২ হাজার বর্গমিটার।
IMG1
এই দ্বীপের বাসিন্দারা মূলত মাছ শিকার করে বিক্রি করেন। ছোট্ট এই দ্বীপে কী নেই! দু’টি থানা, একটি গির্জা, একটি মসজিদ, একটি ক্যাসিনো, একটি হোটেল, ডজন খানেক রেস্তোরাঁ- আরো কত কী! বিজনেস ইনসাইডার।
ইত্তেফাক/সেতু