ডোকলাম সীমান্তে ফের সেনা মোতায়েন করতে পারে চীন

বিরোধপূর্ণ সীমান্ত ডোকলামে শীতে ফের সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চীন। চীন ও ভারতের মধ্যে এই সীমান্ত এলাকা নিয়ে বিরোধ রয়েছে। এর আগে ৭৩ দিন ধরে সীমান্তে দুই দেশের সেনা মোতায়েন নিয়ে উত্তেজনা চলছিল।
 
পরে কূটনৈতিক সমঝোতায় সমাধান হয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল উ কিয়ান বলেন, ডোকলাম চীনের এলাকা। সেই অনুযায়ী আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব সেখানে সেনা মোতায়েন করা হবে কিনা। এর বেশি কিছু বলেননি তিনি। উল্লেখ্য, ভুটান ডোকলামকে নিজেদের দাবি করে। ভারতও তাদের দাবিকেই সমর্থন দেয়। খবর এনডিটিভি’র।
 
ইত্তেফাক/সাব্বির