তুরস্ক সীমান্তে রবিবার একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত ও অপর নয়জন আহত হয়েছে। হতাহতরা সব মিনিবাসের যাত্রী। সিরিয়া থেকে তুরস্কে মানব পাচারের কাজে মিনিবাসটি ব্যবহার করা হতো। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
কর্মকর্তারা জানান, তুরস্কের সিরিয় সীমান্তের কাছে হাতাই প্রদেশে পুলিশের একটি দল মিনিবাসটিকে থামানোর চেষ্টা করলে তারা পালাতে যেয়ে বেপরোয়া গাড়ি চালায়। এ সময়ে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ছয় শিশু ও মিনিবাসের চালক রয়েছে। তারা ‘বিদেশী’, তবে কোনো দেশের তা জানা যায়নি। তবে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত ১০ যাত্রী সিরিয়ার নাগরিক। এএফপি।
ইত্তেফাক/সেতু