মোদির জন্য পেয়ারা নিলেন ট্যাক্সিচালক

২০০৪ সালে বিনা চিকিৎসায় মারা যান ট্যাক্সিচালক শহিদুলের বোন মারুফা। বোনের মৃত্যুর পর ট্যাক্সি চালিয়ে ও বিভিন্ন মানুষের দানের অর্থে শহিদুল গড়ে তুলেন হাসপাতাল। তিনি চাননি তার বোনের মত আর কারো যেন মৃত্যু হয়। তাই নিজেই হাসপাতাল গড়ে তুলেন।  যদিও তা এখনই পরিপূর্ণ হয়নি।

এমন ভাল কাজের সুবাদে সম্প্রতি ভারতের রেডিও শো ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন শহিদুল। আর এই শোতে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই শনিবার পশ্চিমবঙ্গ থেকে দিল্লি রওনা হলেন শহিদুল লস্কর। কিন্তু, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পেয়ে তাকে কী উপহার দেওয়া যায় তা ভেবে উঠতে পারছিলেন না। চিন্তার পর অবশেষে নিজের এলাকার প্রসিদ্ধ পেয়ারা মোদির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।

দিল্লি রওনা হওয়ার আগে ভারতের সংবাদমাধ্যমকে শহিদুল বলেন, পেয়ারা উপহার দেওয়ার পাশাপাশি তার হাসপাতালের অসম্পূর্ণ কাজ পূরণে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর হাতে ওই হাসপাতাল নির্মাণ সংক্রান্ত একটি ফাইল তুলে দেবেন।  

তিনি জানান, হাসপাতাল সম্পূর্ণ করতে প্রয়োজন ১২ কোটি টাকা। ইতিমধ্যেই অনেকটা কাজ করে ফেলেছেন তিনি।  

ইত্তেফাক/জেডএইচ