ইরানের তরুণী সাহার তাবাব। বয়স মাত্র ১৯ বছর। কিন্তু এই বয়সেই তাকে ৫০ বার যেতে হয়েছে ছুরি-কাঁচির নিচে, তাও পুরোপুরি শখের বশে! হলিউড তারকা এঞ্জেলিনা জোলির খুব বড় ভক্ত সাহার তাবাব। এ কারণেই প্রিয় তারকার মতো হতে চেয়েছিল সাহার। জোলির মতো চোখ, চ্যাপ্টা ঠোঁট সবই চাই তার। আর সেই চাওয়া পূরণ করতেই কিনা অর্ধশতবার অস্ত্রোপচারের মতো কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে ‘মিষ্টি মেয়ে সাহার’।
মাত্র চার মাসে ৪০ কেজি ওজন পর্যন্ত কমান সাহার। কিন্তু এতো বড় ঝুঁকি নিয়ে প্রিয় তারকার মত হতে গিয়ে শেষ পর্যন্ত ভয়ঙ্কর এক চেহারা লাভ করেছে সাহার। চেহারার মধ্যে নেই ১৯ বছর বয়সী তরুণীর সেই কমনীয়তা। সাহার তাবাবের ছবিগুলো ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। ইতোমধ্যে ফলোয়ারের সংখ্যাও বেড়ে গেছে অনেক। রাতারাতি ইন্টারনেট তারকায় পরিণত হলেও তীব্র সমালোচনার মুখে পড়ছেন সাহার।
তবে সাহার তাবাব সত্যি সত্যি এতবার প্লাস্টিক সার্জারি করেছে নাকি এই সব মেকআপের কারসাজি তা নিয়েও প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভার্চুয়াল জগতে।-হলিউড লাইফ
ইত্তেফাক/নূহু