সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ নাশকতার মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে জামায়াত শিবিরের তিন নেতাকে গ্রেপ্তার করেছে। তারা হচ্ছে- জামায়াত নেতা মোহাম্মদ ইলিয়াছ (৫৫), শিবিরের নাজিম উদ্দিন (৩০) ও মোঃ রাশেদ (৩০)। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
সেনবাগ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তাদেরকে গতকাল শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।