চীনের লাগাতার বাধায় পরমাণু অস্ত্র সরবরাহকারী গোষ্ঠীতে (নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা, এনএসজি) ঢোকা সম্ভব না হলেও ভারত সদস্য হল আন্তর্জাতিক ওয়াসেনার ব্যবস্থা গোষ্ঠীর। প্রচলিত অস্ত্রের নির্মাণ ও লেনদেনের তদারকির দায়িত্বে রয়েছে এই গোষ্ঠী।
ভারত ওই গোষ্ঠীর ৪২তম সদস্য হল। গত বছর ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ গোষ্ঠী মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম (এমটিসিআর) এর সদস্যপদ পাওয়ার পর এটা ভারতের বড় প্রাপ্তি। আর কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট অস্ট্রেলিয়া গোষ্ঠীরও সদস্য হয়ে যাবে ভারত। এর ফলে চীনের বাধায় এনএসজি’র সদস্যপদ না পেলেও ভারতের অসুবিধা হবে না।
IMG0
ওয়াসেনার ব্যবস্থা গোষ্ঠীর সদস্য হওয়ার ফলে এবার ভারতীয় শিল্প সংস্থাগুলিই প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তির প্রচলিত অস্ত্রশস্ত্র বানাতে পারবে। এত দিন তার লাইসেন্স পাওয়ার জন্য আবেদন জানাতে হত আর তা মঞ্জুর হওয়ার জন্য দীর্ঘ অপেক্ষাও করতে হত। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু