সিনেমার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব

বাণিজ্যিক সিনেমার ওপর তিন দশক আগে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দেশটির সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয় বলছে তারা শিগগিরই সিনেমার লাইসেন্স দেয়া শুরু করবে।
IMG0
আশা করা হচ্ছে আগামী বছরের মার্চ থেকেই প্রথম সিনেমা শুরু হবে। দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এর ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির আওতায় এমন ঘোষণা এলো দেশটির তরফ থেকে।
IMG1
যদিও সম্প্রতি গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ সিনেমার বিষয়ে সতর্ক করেছিলেন। তার মতে সিনেমার অনুমোদন দেয়া হলে তা নৈতিকতাকে দূষিত করবে। ১৯৭০ এর দশকে সিনেমা দেখা যেতো সৌদি আরবে। কিন্তু পরে ধর্মীয় নেতাদের চাপে সিনেমা নিষিদ্ধ করা হয়েছিলো সেখানে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু