রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে: ইইউ

 
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন প্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায়কে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। কারণ মিয়ানমারের পরিস্থিতি এখনো জটিল সেটা আন্তর্জাতিক সম্প্রদায় খুব ভাল করেই জানেন।
IMG0
ইইউ আরো জানায়, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের রিপোর্ট বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হবে এবং রোহিঙ্গাদের দুর্দশার মূলে কী আছে তা খুঁজে বের করার চেষ্টা চলবে।
 
মঙ্গলবার ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদেরিকা মঘারিনি ইইউ পার্লামেন্টের প্ল্যানারি সেশনে এই কথা বলেন।
IMG1
মঘারিনি আরো বলেন, জাতিসংঘের তৃতীয় কমিটির প্রস্তাবও সমর্থন করবে ইইউ। সারা বিশ্ব রোহিঙ্গাদের সহায়তায় যে অর্থ দেওয়ার অঙ্গীকার করেছে তার চেয়েও বেশি দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ।
 
ইত্তেফাক/এমআর