নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা পর বার্ষিক সংবাদ সম্মেলন করছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন। ২০১৮ সালের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর জনসম্মুখে এটি হচ্ছে তার প্রথম গুরুত্বপূর্ণ উপস্থিতি। খবর এএফপি’র।
 
খবরে বলা হয়, এবছর তার এ গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এক হাজার ৬শ’রও বেশী সাংবাদিক উপস্থিত হওয়ার কথা রয়েছে। এ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মূলত দেশের বৈদেশিক নীতি থেকে শুরু করে প্রাদেশিক রাজ্যের অবস্থা ও তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। এছাড়া এ সংবাদ সম্মেলনে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে টেলিভিশনে করা অনুরোধও গ্রহণ করে থাকেন।
IMG0
প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পাসকভ জানান, গ্রিনিচ মান সময় ৯ টায় এ সম্মেলন শুরু করার কথা রয়েছে এবং এ ব্যাপারে পুতিন আগেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। এ সংবাদ সম্মেলনে পুতিনের কাছ থেকে আগামী নির্বাচনের ব্যাপারে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে বিশ্লেষকরা আশা করছেন। পুতিন ১৯৯৯ সাল থেকে রাশিয়ায় ক্ষমতাসীন রয়েছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু