কানাডায় বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত

কানাডার দক্ষিণাঞ্চলে বুধবার রাতে এক বিমান দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। বিমানটিতে ২৫ জন আরোহী ছিল। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর সিনহুয়ার।
 
সিটিভির খবরে বলা হয়, এটিআর-৪২ নামের এ ছোট বিমানে ২২ জন যাত্রী ও তিনজন ক্রু ছিল। খবরে আরো বলা হয়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে সাসকাচেওয়ান প্রদেশের বিমানবন্দর ফন্ড-দু-লাক থেকে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।
 
এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি। সাসকাটনভিত্তিক ওয়েস্ট উইন্ড এভিয়েশন বিমানটির মালিক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু