সোমালিয়ার পুলিশ একাডেমিতে বোমা হামলায়, নিহত ১৩

সোমালিয়ায় বৃহস্পতিবার পুলিশ একাডেমিতে আত্মঘাতী বোমা হামলায় ১৩ পুলিশ নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে। শাবাব জঙ্গিগোষ্ঠীর সদস্যরা এ হামলা চালায়। 
 
দেশটির কর্মকর্তারা একথা জানান। সিনিয়র পুলিশ কর্মকর্তা ইবরাহীম মোহাম্মদ বলেন, ‘আত্মঘাতী এই বোমা হামলায় ১৩ পুলিশ নিহত ও আরো ১৫ জন আহত হয়েছে।’ আল-কায়েদা সমর্থিত শাবাব মোদাগিশুর রাজধানীতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির