মিসরে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকদের ধরপাকড়

মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহমেদ শফিকের সমর্থকদের ধরপাকড় শুরু করেছে দেশটির সেনাসমর্থিত সরকার। বুধবার নিরাপত্তা বাহিনী ও দলীয় সূত্রের বরাতে শফিকের তিন সমর্থকের গ্রেফতারের কথা জানা গেছে। 
 
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়েছে, তারা মিথ্যা তথ্য ছড়িয়েছেন, যা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর। তবে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 
২০১৮ সালে অনুষ্ঠিতব্য মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে জেনারেল সিসির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন আহমেদ শফিক। তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা খুবই কম। কেননা সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন জেনারেল সিসির পুরোপুরি নিয়ন্ত্রনে রয়েছে।রয়টার্স
 
ইত্তেফাক/সাব্বির