পাকিস্তানের শম্বুক গতির ব্যাটিং

আবুধাবিতে চার রানের রোমাঞ্চকর জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে আছে নিউজিল্যান্ড। দুবাইয়ে গতকাল দ্বিতীয় টেস্টের প্রথম দিনটাও বল হাতে ভালোই কেটেছে ব্ল্যাক ক্যাপসদের। ইশ সোধি-কলিন ডি গ্র্যান্ডহোমদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে গতকাল দিনভর শম্বুক গতির ব্যাটিং করেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। দিন শেষে ৯০ ওভার ব্যাট করে চার উইকেটে ২০৭ রান তুলেছে স্বাগতিকরা। ২.৩ ওভার রেটে রান তুলেছে পাকিস্তান। হারিস সোহেল ৮১ ও বাবর আজম ১৪ রানে ব্যাট করছেন। টস জিতে ব্যাট করতে নেমে ২৫ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তৃতীয় উইকেটে আজহার আলী-হারিস সোহেল ১২৬ রানের জুটি গড়েন। আজহার আলী ৮১, আসাদ শফিক ১২, ইমাম উল হক ৯, হাফিজ ৯ রান করেন।