মায়ের চিতাভষ্মকে ক্রিসমাস ডিনারের শেষ পাতে খেতে চান ব্রিটিশ নাগরিক ডেবরা পারসনস (৪১)। কারণ হিসেবে তিনি জানান, মায়ের খুব কাছাকাছি থাকতে চান তিনি।
IMG0
মায়ের সঙ্গে ডেবরা পারসনস
গত মে মাসে ডেবরার মা ডোরিন ব্রাউন অসুস্থ হয়ে মারা যান। সেই শূন্যতাকে ভরাট করতে এই আজব ইচ্ছার কথা জানান তিনি।মায়ের অন্ত্যেষ্টিক্রিয়ার পর থেকে প্রতিদিন এক চামচ করে চিতাভষ্ম খান এই নারী। তার ধারণা এভাবেই তাঁর মায়ের কাছাকাছি থাকা সম্ভব।
এবছরই প্রথম তিনি মাকে ছাড়া ক্রিসমাস কাটাবেন। মাকে প্রতি মুহূর্তে নিজের ভিতরে অনুভব করতে চান তিনি। মায়ের শ্বাস-প্রশ্বাসকে তার অন্তঃস্থলে সক্রিয় দেখতে চান। সে কারণেই এই বিশেষ ভোজের পরিকল্পনা তার।
চিতাভষ্ম খেতে তার খারাপ লাগে না। ক্রিসমাস ডিনারের শেষ পাতে মায়ের চিতাভষ্মকে ডেসার্ট হিসেবে খেতে চান তিনি।
ইত্তেফাক/এমআর/মাসুদ