ইয়েমেনে বিয়ে বাড়িতে সৌদি জোটের হামলা, নিহত ১০

ইয়েমেন বিয়ে বাড়িতে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় একই পরিবারের ৮ জন নারী ও দুই শিশু নিহত হয়েছে। হুথি নিয়ন্ত্রিত মারিব প্রদেশে রবিবার বিয়ে থেকে ফেরার পথে তাদের গাড়িতে বিমান হামলা হয়।
 
সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, নিহতরা সবাই নারী এবং সবাই একই পরিবারের সদস্য। তবে নিহতদের সবার বয়স ও তাদের সঙ্গে কোনো পুরুষ ছিল কি না সেটা জানা যায়নি। সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি তারা কখনো বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা করে না। এই বিষয়ে রয়টার্স থেকে ই মেইলে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও কোনো উত্তর দেয়নি।
 
ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবু-রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় ২০১৫ সাল থেকে বিমান হামলা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জাতিসংঘ বলেছে, এই সহিংসতায় ৬০ হাজার মানুষ নিহত অথবা আহত হয়েছে। ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হ|য়েছে, এবং ১০ লাখ মহামারীতে পরিণত কলেরায় আক্রান্ত হয়েছে। রয়টার্স। 
 
ইত্তেফাক/সাব্বির