অস্ট্রিয়ায় অতি রক্ষণশীলদের বিরুদ্ধে বিক্ষোভ

অতি রক্ষণশীলদের নিয়ে জোট সরকারের শপথ গ্রহণের সময়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজারো মানুষ বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা, ‘নাৎসিদের সরকার গঠন করতে দিও না’ লেখা ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন।
 
ইউরোপীয় ইউনিয়নে অস্ট্রিয়ার দ্য ফ্রিডম পার্টি একমাত্র অতি রক্ষণশীল দল যারা ক্ষমতার অংশীদার হল। ফ্রিডম পার্টি  ও পিপলস পার্টি আশ্রয় প্রত্যাশীদের জন্য কঠোর আইন করার পরিকল্পনা করছে, অভিবাসন অস্ট্রিয়ার নির্বাচনে অন্যতম প্রধান ইস্যু ছিল। অস্ট্রিয়ার জোট সরকারের ৩১ বছর বয়সী চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ ইউরোপের সর্বকনিষ্ঠ সরকার প্রধান। শপথ গ্রহণ অনুষ্ঠানের আশে পাশে ব্যাপক সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।
 
১৯৫০ সালে সাবেক নাৎসিরা ফ্রিডম পার্টি গঠন করেছিল, কিন্তু বর্তমানে তারা নাৎসিবাদের সঙ্গে কোনো ধরণের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। অস্ট্রিয়ার সরকারে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পেয়েছে ফ্রিডম পার্টি এবং নতুন পররাষ্ট্র মন্ত্রীও তারা বেছে নেবে। ফ্রিডম পার্টির সঙ্গে ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টির সহযোগিতার চুক্তি রয়েছে। তারা রাশিয়ার উপর ইউরোপিয়ান ইউনিয়নের অবরোধ প্রত্যাহারের পক্ষে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির