মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় বলা হয়, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আর আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের বসে থাকলে চলবে না। সরকারের ভাল কাজের প্রচারের মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে হবে। স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের সরকার বিরোধী অপপ্রচার রুখতে হবে। এ ছাড়া উন্নয়ন কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ রাশিয়া শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহরিয়াজ মিতু, সহ-সভাপতি নজরুল ইসলাম সাচ্চু, বেলায়েত হোসেন বাবুল, গোলাম ফরিদ, কোষাদক্ষ কার্তিক হালদার, শিক্ষা ও তথ্য গবেষণা সম্পাদক সৌরভ এলাহী। সভা সঞ্চালনা করেন রাশিয়া শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকিকুল ইসলাম লিয়ন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মস্কোর গণমৈত্রী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক বারেক কায়সার, রাশিয়া শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুরারী সরকার, সাংগঠনিক সম্পাদক স্বরুপ দেব, রিফাত চৌধুরী, রাজিব রায়হান, প্রচার সম্পাদক হৃদয় ফকির, আন্তর্জাতিক সম্পাদক ফয়সাল আলম প্রাইম, আতিকুল ইসলাম রিগান, মোফাজ্জল হোসেন রুম্মান প্রমুখ।
আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, পচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদ ও শহীদ জাতীয় চারনেতাকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ইত্তেফাক/ইউবি