মিয়ানমারের ইয়াঙ্গুন নদীতে বুধবার সকালে একটি ফেরীডুবির ঘটনায় এক নারীসহ তিনজন নিখোঁজ হয়েছে। দেশটির তথ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।
ফেরীর একটি প্রপেলার বিকল হয়ে পড়লে এটি পাশের একটি মালবাহী জাহাজের ওপর আছড়ে পড়ে। স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। ১৪ যাত্রী নিয়ে ফেরীটি দালা থেকে ইয়াঙ্গুন যাচ্ছিল। এই ঘটনায় ১১ যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং তিন জন নিখোঁজ রয়েছে। তল্লাশি অভিযান চলছে। সিনহুয়া।
ইত্তেফাক/সাব্বির