আমরা ১৯টি রাজ্য শাসন করি, ইন্দিরা গান্ধী করতেন ১৮টি: মোদী

 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইন্দিরা গান্ধী ১৮টি রাজ্য শাসন করতেন। আমরা সেখানে ১৯টি রাজ্য শাসন করছি। এর মাধ্যমে তিনি নিজ দল বিজেপি’র সফলতা তুলে ধরেন। গুজরাট ও হিমাচল রাজ্যের ভোটযুদ্ধে জয়ের পর গতকাল বুধবার প্রথম বৈঠকে বসে বিজেপি। 
 
সেই বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদী। তিনি ইতিহাসে ফিরে যান। প্রধানমন্ত্রী মোদী ইন্দিরা আমলে কংগ্রেসের দোর্দন্ড প্রতাপের কথা স্মরণ করে বলেন, ইন্দিরা আমলে কংগ্রেস যতগুলো রাজ্যে শাসন করেছিল তার চেয়ে বিজেপি এখন একটি রাজ্য বেশি শাসন করছে। ওই বৈঠকে দলের এমপিরা উপস্থিত ছিলেন। ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে মাত্র ২টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। সেখান থেকে আজকের অবস্থায় পৌঁছাতে কতটা পথ পাড়ি দিতে হয়েছে দলকে, মোদী তারই ব্যাখ্যা দেন দলীয় বৈঠকে।
 
মোদীর সঙ্গে সাক্ষাৎ বিরাট-আনুষ্কার
 
বিয়ে সেরে ইতালি থেকে ফিরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গতকাল দেখা করলেন বিরাট কোহেলি এবং আনুষ্কা শর্মা। ইতালির তাস্কানিতে গত ১১ ডিসেম্বর বিরাট এবং আনুষ্কা শর্মার বিয়ে হয়। আজ বৃহস্পতিবার এবং আগামী মঙ্গলবার ২৬ ডিসেম্বর দিল্লি এবং মুম্বাইতে রিসেপশন পার্টি দেবেন দম্পতি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে এই সাক্ষাতের খবর জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
 
ইত্তেফাক/আনিসুর