অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিড়ের উপর গাড়ি নিয়ে হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। মেলবোর্নের ফ্লিন্ডার্স স্ট্রিটে এই হামলার ঘটনার পরে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ জানিয়েছে, ইচ্ছে করেই ভিড়ের উপর গাড়ি তুলে দেয়া হয়েছে তবে এটা জঙ্গিবাদ সংশ্লিষ্ট হামলা কি না সেটা এখনই বলা সম্ভব না। গাড়ির ড্রাইভার ও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তারা কিসের প্রণোদনায় এটা করেছে সেটা এখনই বলা সম্ভব না।
সাদা রংয়ের স্পোর্টস কারটি স্থানীয় সময় বিকাল সাড়ে চারটার সময় পথচারীদের উপর হামলা করে। গুরুতর আহতদের মধ্যে প্রি স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী রয়েছে যে মাথায় আঘাত পেয়েছে। টুইটারে দেয়া পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীগুলো ঘটনাস্থলে গিয়ে হতবিহ্বলকর এই ঘটনার তদন্ত করছে। ঘটনার শিকার হওয়া মানুষ ও তাদের চিকিৎসা দেয়া কর্মীদের জন্য আমাদের প্রার্থনা। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির