উত্তর কোরিয়ার ওপর ফের জাতিসংঘের কঠোর অবরোধ আরোপের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দেশটির ওপর আরো অবরোধ আরোপ করে।
এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে প্রমাণ হলো যে বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়। মার্কিন প্রস্তাবে উত্তর কোরিয়ার তেল সরবরাহের উপর ৯০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। চীন এবং রাশিয়াও এতে সমর্থন দিয়েছে, যদিও দেশ দুটি উত্তর কোরিয়ার বাণিজ্যের মূল অংশীদার।
IMG0
এদিকে জাতিসংঘের অবরোধ আরোপকে সমর্থন দিয়ে উত্তর কোরিয়ার দুই কূটনীতিককে বহিষ্কার করেছে পেরু। কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে পেরু জানিয়েছে। বিবিসি ও আল জাজিরা।
ইত্তেফাক/সেতু