পুতিনের জয় দেখতে চায় রুশ ক্ষমতাসীন পার্টি

রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় দেখতে চায় ক্ষমতাসীন পার্টি ইউনাইটেড রাশিয়া। গতকাল শনিবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। 
 
তিনি বলেন, প্রেসিডেন্ট আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তারপরও ইউনাইটেড রাশিয়া পুতিনকে (৬৫) সমর্থন দিবে। এদিকে রাশিয়ার কমিউনিস্ট পার্টি আকস্মিকভাবে দলের প্রার্থী পরিবর্তন করেছে।
 
প্রবীণ নেতা জিন্নাদি জুগানভকে বাদ দিয়ে পাভেল গ্রুদিনিকে (৫৭) মনোনয়ন দিয়েছে যিনি পেশায় ব্যবসায়ী। আগামী বছরের ১৮ মার্চ রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু