স্পোর্টস রিপোর্টার
জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে ছুটিতে গেছেন। কবে ফিরবেন তা নিশ্চিত না হলেও বড় দিনের ছুটি কাটিয়ে আবার বাংলাদেশে ফিরবেন বলে বাফুফে জানিয়েছে। ছুটি তার পাওনা ছিল। তা ছাড়া এখন জেমির হাতেও কোনো কাজ নেই। অন্য একটি সূত্রের দাবি কোচ চলে গেলেও তাকে পুনরায় ফিরে আসতে বলা হলে ফিরবেন। বলা না হলে নাও ফিরতে পারেন। তবে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহগ জানিয়েছেন, চুক্তি অনুযায়ী ছুটিতে গেছেন। ফিরবেন ডিসেম্বরের শেষ সপ্তাহে। তখন অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতি শুরু হবে। তা ছাড়া জাতীয় দলের জন্য ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ হলে সিনিয়রদের নিয়েও অনুশীলন করবেন।