সৌদি আরবের দাম্মাম ট্রেলারের সঙ্গে সংঘর্ষে জামাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৩টার দিকে রিয়াদ থেকে দাম্মাম ফেরার পথে একটি ট্রেলারের সঙ্গে সংঘর্ষের ফলেই দুর্ঘটনা কবলিত হয়ে তিনি নিহত হন। আহত হয়েছে আরো অন্তত ৩ জন।
দুর্ঘটনায় আহত দেলোয়ার জানান, দাম্মাম স্রাকো কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কাজ করতেন জামাল উদ্দিন। দুর্ঘটনার সময় জামালউদ্দিনই গাড়ি চালাচ্ছিলেন ।
জামাল উদ্দিন মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার গোলাম নবীর ছেলে। দুর্ঘটনায় আহত ৩ জন হলেন, আব্বাস সিঙ্গার মানিকগঞ্জ , শাজাহান, ময়মনসিংহ, দেলোয়ার নারায়ণগঞ্জ।
ইত্তেফাক/আনিসুর