সৌদি আরব জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেদ্দাস্থ কিলো আশারার একটি ভিলাতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মার্শাল কবির পান্নুর সভাপতিত্বে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কোরবান আলী বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারল জেদ্দার, কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আতাউর রহমান মাসুদ, সদস্য সচিব নূরুজ্জামান, রাজু, বেলায়েত সিকদার, শরীফ খন্দকার, মেজবাহ সিকদার, কামরুজ্জামান, ইসহাক নীরব, নুরুজ্জামান, নেয়ামত উল্লাহ, সেলিম রেজা, আবু বকর পারভেজ, বজলুল রহমান, আবদার হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/ইউবি