সৌদি আরবে জেএসসি পাসের হার ৯৮ শতাংশ

সৌদি আরব চলতি বছর ৩টি কেন্দ্রে ৩৫৫ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৩ শতাংশ। 
 
এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন শিক্ষার্থী। সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে। 
 
সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মদিনা-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। তবে কেউ জিপিএ-৫ পায়নি। 
 
এ ছাড়া সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে ২০৪ জন। পাস করেছে ২০০ জন। পাসের হার ৯৮ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন। 
 
রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষার্থী ছিল ১৩৮ জন, এর মধ্যে পাস করেছে ১৩৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ জন।
 
ইত্তেফাক/ইউবি