হটলাইন চালু প্রশ্নে উ. কোরিয়ার প্রতিশ্রুতি ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’: সিউল

আন্তঃকোরীয় হটলাইন আবারো চালু করার ব্যাপারে পিয়ংইয়ংয়ের প্রতিশ্রুতিকে সিউল অভিনন্দন জানিয়ে বলেছে, পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে স্থবির থাকা সংলাপ পুনরায় শুরু করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খবর এএফপি’র।
 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রধান প্রেস সেক্রেটারি ইয়োন ইয়ং চান বলেন, ‘হটলাইন পুনঃস্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঘোষণা একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে। এর ফলে সব সময় যোগাযোগ করা সম্ভব হবে।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু