ইরানের বিভিন্ন নগরীতে সরকারের সমর্থনে বিরাট শো-ডাউনের প্রস্তুতির প্রেক্ষাপটে বুধবার হাজার হাজার মানুষ সরকারের পক্ষে মিছিলে অংশ নেয়ার জন্য জমায়েত হয়েছে। গত কয়েকদিনের রক্তক্ষয়ী সহিংসতার পর এ শো-ডাউন করা হচ্ছে। খবর এএফপি’র।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, মিছিলকারীরা ‘নেতা, আমরা তৈরি!’ বলে স্লোগান দিচ্ছে। তারা আহভাজ, কারমানশাহ্, গোরগানসহ অন্যান্য শহরেও মিছিল বের করে। এএফপি।
ইত্তেফাক/সেতু