নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তবর্তী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ১৪ মুসল্লি নিহত হয়েছে। বেসামরিক শান্তিরক্ষা দলের সদস্যরা বার্তা সংস্থা- এএফপি’কে একথা জানিয়েছে।
সন্দেহভাজন এক বোকো হারাম জিহাদি স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। একজন বেসামরিক মিলিশিয়া উমর কাচাল্লা জানান, ‘মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ১৪ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র মুয়াজ্জিনই বেঁচে আছেন এবং ধ্বংসাবশেষের নিচে আরো মৃতদেহ রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে।’ কাচাল্লা আরো বলেন, ‘মৃতের সংখ্যা বাড়তে পারে।’ এএফপি।
ইত্তেফাক/সেতু