মুম্বাইয়ে ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু

ভারতের মুম্বাইয়ে একটি ভবনে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন।  বুধবার দিবাগত গভীর রাতে মুম্বাইয়ের ম্যারোল এলাকায় এ ঘটনা ঘটে। 
 
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের ম্যারোল এলাকার একটি ভবনে বুধবার গভীর রাতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনায় সাতজন আহত হয়েছেন।  আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনডিটিভি
 
ইত্তেফাক/ইউবি