গাজায় গতরাতে হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিলি এলাকা থেকে রকেট নিক্ষেপের জবাবে ইসরাইল এ হামলা চালিয়েছে। বৃহস্পতিবার সামরিক সূত্রে একথা বলা হয়। খবর এএফপি’র।
ইসরাইলী বাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জবাবে ইসরাইলি বিমান বাহিনী হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর থেকে গাজায় ফিলিস্তিনি জঙ্গিরা ইসরাইলকে লক্ষ্য করে অন্তত ২০টি রকেট ও মর্টার নিক্ষেপ করে। এএফপি।
ইত্তেফাক/সেতু