শিশুর ডিএনএ থেকে জানা গেল প্রথম আমেরিকান কারা

 
আমেরিকা মহাদেশে মানুষের আগমনের ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে নানা গবেষণা চালিয়ে আসছেন গবেষকরা। এবার সেই রহস্যের জট খুলেছে সাড়ে এগারো হাজার বছর আগের এক মেয়ে শিশুর মৃতদেহের ডিএনএ পরীক্ষার ফলাফল থেকে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, শিশুটি প্রাচীন এক নরগোষ্ঠীর সদস্য, যে গোষ্ঠীর পরিচয় সম্পর্কে আগে কোনো তথ্য ছিল না।
 
বিজ্ঞানীরা বলছেন, ২০ হাজার বছর আগে সাইবেরিয়া থেকে এক দল মানুষ প্রথমবারের মতো আমেরিকা মহাদেশে অভিবাসন করেছিল।
 
বিজ্ঞানীরা মনে করছেন, এশিয়া এবং আমেরিকার মাঝামাঝি বেরিং প্রণালীতে তখন সমুদ্রের গভীরতা কম ছিল এবং দুই মহাদেশের মধ্যে স্থলপথের যোগাযোগ ছিল। অধ্যাপক এস্কে উইলারস্লেভ এবং তার গবেষক সঙ্গীরা মনে করেন, এরাই বর্তমানের নেটিভ আমেরিকানদের পূর্বপুরুষ।
 
ছয় বছর বয়সী এই শিশুটির কঙ্কাল ২০১৩ সালে আপওয়ার্ড সান রিভার প্রত্নতাত্ত্বিক খননের জায়গায় খুঁজে পাওয়া যায়। স্থানীয় আদিবাসীরা এই শিশুটির নাম দিয়েছে ‘শাচিতিয়ানেহ টিডেগে’ যার অর্থ শিশু কিরণময়ী। বিবিসি
 
ইত্তেফাক/আনিসুর