দ. কোরিয়ার সঙ্গে আলোচনায় রাজি উ. কোরিয়া

 
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় রাজি হয়েছে উত্তর কোরিয়া। আগামী সপ্তাহে এই আলোচনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া সামরিক মহড়া স্থগিত করার ঘোষণা দেওয়ার পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে আলোচনায় সম্মতি জানানোর কথা এলো। খবর রয়টার্সের
 
দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া আলোচনায় রাজি বলে তাদের জানিয়েছে। আগামী মঙ্গলবার দুই দেশের মধ্যে আলোচনা হবে। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
 
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র বায়েক তায়েন হিউন জানান, দুই কোরিয়ার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শীতকালীন অলিম্পিক নিয়ে আলোচনা ছাড়াও অন্যান্য বিষয় অন্তর্ভূক্ত থাকবে।
 
ইত্তেফাক/আনিসুর