ভারতের পুলিশ দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি পানশালার তিন মালিককে ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। গত সপ্তাহে ওই পানশালায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪ জন প্রাণ হারিয়েছে ও আরো অনেকে আহত হয়েছে।
শনিবার পুলিশের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘ওয়ান এভাব রুফটপ রেস্তোরাঁর তিন মালিকের সম্পর্কে যে কেউ কোন তথ্য দিলে তাকে এক লাখ রূপী পুরস্কার দেয়া হবে। এদের বিরুদ্ধে দণ্ডনীয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অগ্নিকাণ্ডের পর থেকেই তারা পলাতক রয়েছেন।’
তিনি আরো বলেন, ‘আমাদের কয়েকটি দল অভিযোগকারীদের সন্ধানে তল্লাশী চালাচ্ছে।’
শুক্রবার মাঝরাতের পরই জনপ্রিয় কমলা মিলস শপিং কম্পাউন্ডের একটি ভবনের ওই রেস্তোরাঁয় আগুন ধরে যায়। কয়েক মিনিটের মধ্যে আগুন পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। বাসস
ইত্তেফাক/এমআর