ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা হামলায় ৪ পুলিশ নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার জঙ্গিদের বোমা হামলায় ৪ জন পুলিশ নিহত ও অপর ২ জন আহত হয়েছে। পুলিশ জানায়, জঙ্গিরা কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার জেলার সুপরে শহরে এ বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ৪ পুলিশ নিহত ও অপর ২ জন আহত হয়েছে। খবর সিনহুয়া’র।
 
আহত পুলিশদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ আরো জানায়, হামলায় একটি মাকের্টের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের ওপর জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু