ইমরান খান ফের বিয়ে করেছেন!

 
পাকিস্তানের ক্রিকেট তারকা এবং রাজনৈতিক দল পিটিআই’র প্রধান ইমরান খান ফের বিয়ে করেছেন বলে জোর গুজব উঠেছে। যদিও দলের পক্ষ থেকে এই খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া হয়েছে। গোপন সূত্রে খবর পাওয়া গেছে, আধ্যাত্মিক পরামর্শের জন্য ইমরান যে নারীর কাছে যেতেন তাকেই বিয়ে করেছেন।
 
গত পহেলা জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় বিয়ে দেন পিটিআই’র কোর কমিটির অন্যতম সদস্য মুফতি সাইদ। মুফতিই ২০১৫ সালের নভেম্বরে ইমরানের সঙ্গে রেহাম খানের বিয়ে দিয়েছিলেন। ইমরানের নতুন স্ত্রী এক সরকারি কর্মচারীর সাবেক স্ত্রী। কয়েক মাস আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী বিবাহ বিচ্ছেদের খবর স্বীকার করলেও ইমরানের সঙ্গে বিয়ের বিষয়ে বলতে রাজি হননি।
IMG0
 
ইমরানের রাজনৈতিক সচিব আওয়ান চৌধুরী তার তৃতীয় বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলে খবর মিললেও পুরো খবরটাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন আওয়ান। পিটিআই’র চিফ হুইপ শিরিন মাজারি এই খবরকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। খবর ডনের
 
ইত্তেফাক/এমআর