মালিতে সরকারপন্থী ৩ গেরিলা যোদ্ধা নিহত

 
মালির উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় শনিবার সরকার সমর্থক গেরিলা দলের তিন সদস্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রে একথা বলা হয়েছে।
 
গোলযোগপূর্ণ অঞ্চলটিতে জঙ্গিরা দুই জিম্মিকে ছেড়ে দেয়ার একদিন পর এই ঘটনাটি ঘটল। জুলাই মাস থেকে ওই দুইজনকে জিম্মি করে রাখা হয়েছিল।
IMG0
 
মালির নিরাপত্তা বাহিনীর সূত্রে বলা হয়েছে, ‘নাইজার সীমান্তের কাছে আন্ডেরামবোউকানেতে সন্ত্রাসীদের হামলায় গাতিয়া গ্রুপের তিন সদস্য নিহত হয়েছে।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ