g জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ চারটি পদে আওয়ামী লীগ সমর্থিত ও সেক্রেটারিসহ ছয়টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। গতকাল শনিবার জয়পুরহাট আইনজীবী ভবনে জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হচ্ছেন সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি। সহ-সভাপতি হাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম, রায়হান নবী, গ্রন্থাগার প্রচার ও প্রকাশনা সম্পাদক নিগার সুলতানা রিক্তা। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হচ্ছেন সাধারণ সম্পাদক শাহনূর রহমান শাহীন। অর্থ সম্পাদক আবু হেনা মো. মোজাহেদুল ইসলাম (রাজু), নিরিক্ষা সম্পাদক মোজাহেদ আলী দেওয়ান এবং সদস্য পদে নির্বাচিতরা হচ্ছেন এ,কে,এম আবু সুফিয়ান (পলাশ), নাসিমুল সাকলাইন (টিটো) ও আব্দুল মোমিন (হামিদুল)। আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে উভয় প্যানেলের প্রার্থী আলমগীর কবির ও মামুন কবীর (লাবু) সমান সংখ্যক ভোট পেয়েছেন।