প্রতিবাদকারী ১১ রাজপুত্রদের গ্রেফতারের কথা নিশ্চিত করেছে সৌদি আরব

সৌদি আরব সরকারের ব্যয় সংকোচনের প্রতিবাদে রাজপ্রাসাদে বিক্ষোভ করা ১১ রাজপুত্রকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে তাদের বিচারের মুখোমুখি করা হবে। খবর এএফপি’র।
 
দেশটির এটর্নি জেনারেল সাউদ আল মুজিব রবিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। রাজকোষ থেকে রাজপরিবারের সদস্যদের বিদ্যুৎ ও পানির বিল প্রদান বন্ধের প্রতিবাদে যুবরাজরা শনিবার রাজধানী রিয়াদের ঐতিহাসিক কাসর আল হাকম প্রাসাদের সামনে বিক্ষোভ করে। সে সময় রাজকীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
 
গ্রেফতারকৃতদের দক্ষিণ রিয়াদের কড়া নিরাপত্তাধীন আল হায়ার কারাগারে বন্দি রাখা হয়েছে বলে এটর্নি জেনারেল জানান। এএফপি।
 
ইত্তেফাক/সেতু