আফগানিস্তানে বিমান হামলায় ২০ জঙ্গি নিহত

আফগানিস্তানের ফারাহ প্রদেশে আফগান বিমান বাহিনীর হামলায় অন্তত ২০ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে। নিহতদের মধ্যে জঙ্গিদের স্থানীয় তিন কমান্ডার রয়েছে বলে জানা গেছে।
 
রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। এতে বলা হয়, ‘বিমান বাহিনী শনিবার ফারাহ প্রদেশের খাক-ই-সাফিদ জেলায় জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে তিন কমান্ডারসহ অন্তত ২০ জঙ্গি নিহত ও অপর আটজন আহত হয়েছে।’ সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু